×

জাতীয়

শিপবিল্ডিংয়ের উন্নয়নে বিডা-ডাচ প্রতিনিধিদের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:২৮ পিএম

শিপবিল্ডিংয়ের উন্নয়নে বিডা-ডাচ প্রতিনিধিদের বৈঠক

ছবি: সংগৃহীত

দেশের জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং) শিল্পের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে নেদারল্যান্ডসের একটি প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহরারুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাহাজ নির্মাণ শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। 

বৈঠকে উন্নত মানের জাহাজ তৈরি ও অত্যাধুনিক রক্ষণাবেক্ষণ সুবিধা নিশ্চিত করা, বন্দর থেকে অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয়, সামুদ্রিক ও উপকূলীয় নৌ-পরিবহনের উন্নয়ন এবং শিপ রিসাইক্লিং বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক হিসেবে উঠে আসে।

নেদারল্যান্ডসের সামুদ্রিক খাতের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বাংলাদেশের জনশক্তির মাঝে ছড়িয়ে দিতে যৌথ গবেষণা ও প্রশিক্ষণের উদ্যোগ।

ডাচ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুস ডাইকস্ট্রা। এছাড়া টেকসই পরিবহন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘নেস্ত্রা বিভি’-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বাংলাদেশ সরকারের পক্ষে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ), মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন।

বৈঠকে বিডার পক্ষ থেকে ‘স্মার্ট ও গ্রিন লজিস্টিকস করিডর’ প্রতিষ্ঠার সম্ভাবনার কথা জানানো হয়। ডাচ প্রতিনিধিদের অভিজ্ঞতা বাংলাদেশের বন্দরকেন্দ্রিক উন্নয়ন এবং নৌ-পথের লজিস্টিকস কাঠামো শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘৪ সাংবাদিককে পুনর্বহাল না করলে শনিবার থেকে এখন টিভি অবরোধ’

‘৪ সাংবাদিককে পুনর্বহাল না করলে শনিবার থেকে এখন টিভি অবরোধ’

ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে

ডিএমপি কমিশনার ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে

টেক্সাসে ট্রেনের বগি থেকে ৬ মরদেহ উদ্ধার

টেক্সাসে ট্রেনের বগি থেকে ৬ মরদেহ উদ্ধার

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App