×

জাতীয়

‘সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:১৩ পিএম

‘সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না’

ছবি: সংগৃহীত

পুলিশের চেইন অব কমান্ড ভাঙা বিষয়ে কঠোর হুঁশয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। 

কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

পুলিশের কার্যক্রম স্বচ্ছতায় শরীরে থাকা ক্যামেরার (বডি ওন ক্যামেরা) ব্যবহার সরকার বাড়াতে চায় বলেও জানিয়েছেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। আমাদের কিছু বডিওর্ন ক্যামেরা আছে, ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত-অপারেশন সব কার্যক্রম রেকর্ডে রাখতে পারি সে ব্যবস্থা নেব।’

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স-নীতি স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, ‘বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না।

পুলিশের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অব কমান্ড যারা ব্রেক করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘মানবাধিকারের বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ।

অপরাধ কার্যক্রম বন্ধ বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গলে, তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য কৌশলে যা যা করতে হয়, মানবাধিকার সমুন্নত রেখে সে রকম সব কার্যক্রম চালান।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিন্ময় দাসের জামিনের রায় পিছিয়ে ১৪ মে

চিন্ময় দাসের জামিনের রায় পিছিয়ে ১৪ মে

জামায়াতে ইসলামীর নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে ইসলামীর নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

‘পুলিশ বাহিনী সরকারের আয়না’

‘পুলিশ বাহিনী সরকারের আয়না’

‘সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না’

‘সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App