×

জাতীয়

শিল্পমন্ত্রী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালু করবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:২১ পিএম

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালু করবে সরকার

ছবি : সংগৃহীত

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৯ মে) পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্ধ চিনিকলগুলো দেশের মানুষের সম্পদ। তাই এসব শিল্পপ্রতিষ্ঠানকে কার্যকর ও লাভজনকভাবে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আখচাষীদের স্বার্থ, শ্রমিকদের কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি লাভজনক পরিচালনাকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের বেশ কয়েকটি চিনিকল বর্তমানে বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। অধিকাংশ কারখানার বয়স ৫০ থেকে ৭০ বছরের বেশি হওয়ায় আধুনিকায়ন, সংস্কার এবং নতুন প্রযুক্তি সংযোজন জরুরি হয়ে পড়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, কিছু মিল নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে চালু করা সম্ভব হবে, আবার কিছু প্রতিষ্ঠানে অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। কোথাও কোথাও বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রাখা হচ্ছে। তবে সব সিদ্ধান্তেই সংশ্লিষ্ট শ্রমিক ও আখচাষীদের স্বার্থ অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, একটি শিল্পকারখানা সচল থাকলে শুধু শ্রমিকদের নয়, এর সঙ্গে জড়িত বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। এতে স্থানীয় অর্থনীতি সক্রিয় হয় এবং দারিদ্র্য কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার নওশাদ জমির এবং মো. ওবায়দুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, মোসা. শুকরিয়া পারভীন, মো. তৌহিদুল ইসলাম, মো. ফরহাদ হোসেন এবং আতিকুজ্জামানসহ আখচাষী প্রতিনিধি ও শ্রমিক নেতারা।

উল্লেখ্য, পঞ্চগড় সুগার মিলস লিমিটেড ১৯৬৬-৬৯ সময়ে দৈনিক ১,০১৬ মেট্রিক টন আখ মাড়াই সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৯-৭০ সালে উৎপাদন কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর অধীনে পরিচালিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App