×

জাতীয়

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান মির্জা ফখরুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:১৮ পিএম

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান মির্জা ফখরুলের

ছবি : সংগৃহীত

দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে অযথা বিলম্ব দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বুড়িগঙ্গা নদীর পানির মান উন্নয়ন নিয়েও আলোচনা হয়। নদীটি দূষণমুক্ত করে আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়মের প্রমাণ

মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়মের প্রমাণ

 ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ আখ্যা পাকিস্তানি সেনাপ্রধানের

ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ আখ্যা পাকিস্তানি সেনাপ্রধানের

কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

হরমুজ প্রণালির কাছে প্রথম চীনা ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালির কাছে প্রথম চীনা ট্যাংকারে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App