×

চট্টগ্রাম

মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়মের প্রমাণ

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:০৮ পিএম

 মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়মের প্রমাণ

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের চান্দলা জিসি–সোনারামপুর সড়ক উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তদন্ত ও সরেজমিন পরিদর্শনের পর সংশ্লিষ্ট ঠিকাদারের সম্পাদিত ত্রুটিপূর্ণ কাজ বাতিল ঘোষণা করা হয়েছে এবং মাত্র ৩ দিনের মধ্যে সব অপসারণ করে পুনরায় কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

এলজিইডি সূত্র জানায়, (Package No: CDWSP/CUM/MURA/W-34)-এর আওতায় সড়ক প্রশস্তকরণ ও আরসিসি উন্নয়ন কাজের অংশ হিসেবে নির্মিত প্যালাওয়াল পোস্টে গুরুতর ত্রুটি ধরা পড়ে।

▪️ ত্রুটিপূর্ণ প্যালাওয়াল পোস্ট অপসারণ না করেই পুনঃব্যবহারের চেষ্টা।

▪️ অনুমোদন ছাড়াই ‘বোরিং’ পদ্ধতিতে পোস্ট ড্রাইভ নিয়ম ভঙ্গ।

▪️ ঢালাইয়ের মান নিম্নমানের, দৈর্ঘ্যে ৬–৭ ইঞ্চি ঘাটতি।

▪️ নতুন রডের বদলে রিজেক্টেড পুরনো রড ব্যবহার।

▪️ প্রাক্কলনে থাকা ‘পাইল সু’ ব্যবহার না করেই কাজ সম্পাদন।

পরিদর্শনে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের পর্যবেক্ষণে এসব অনিয়মকে সরাসরি চুক্তির জিসিসি ক্লজ ৩৯.২ এ অনুযায়ী ‘Corrupt Practice’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এস. ট্রেডার্স, চৌধুরী এন্টারপ্রাইজ (জেভি)-কে দেওয়া লিখিত নির্দেশনায় বলা হয়েছে, জিসিসি ক্লজ ৫৫ অনুযায়ী ত্রুটিপূর্ণ কাজ বাতিল এবং ক্লজ ৫৬ অনুযায়ী ৩ দিনের মধ্যে অপসারণ ও পুনঃনির্মাণ বাধ্যতামূলক।

স্থানীয়দের অভিযোগ ছিলো, শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। তবে প্রশাসনের এই কড়াকড়ি পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

এলজিইডি জানিয়েছে, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। গুণগত মান নিশ্চিত করতে তদারকি আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ত্রুটিপূর্ণ সব প্যালাওয়াল পোস্ট রিজেক্ট করা হয়েছে। নির্ধারিত ৩ দিনের মধ্যে অপসারণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুণগত মানে কোনো আপোশ করা হবে না। ইতোমধ্যে সব ত্রুটিপূর্ণ কাজ বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে অনিয়ম দূর করে নির্ধারিত মান অনুযায়ী পুনরায় কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাজি ধরে কলা চুরি, তিন বন্ধুকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

বাজি ধরে কলা চুরি, তিন বন্ধুকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

শিক্ষার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

শামা ওবায়েদ শিক্ষার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App