×

জাতীয়

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০২:১২ পিএম

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

ছবি: সংগৃহীত

বিদায়ী এপ্রিল মাসে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ শিশু রয়েছে।

এই সময়ে দেশে নৌ-দুর্ঘটনা ঘটেছে সাতটি। এতে চারজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। রেল পথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১৭ জন আহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকালে রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল।

সবচেয়ে বেশি ১৯৩টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। শতকরা হিসাবে মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৬৮ শতাংশ। অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে। শতকরা হিসাবে ২৮ দশমিক ৫০ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম, ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App