×

জাতীয়

রূপপুরের বালিশ কাণ্ড

এগুলো জাদুঘরে রাখা উচিত : প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৫৮ পিএম

এগুলো জাদুঘরে রাখা উচিত : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ২০২১-২২ অর্থবছরের ৩৮টি নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম। এসব প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

জমা দেওয়া প্রতিবেদনগুলোর মধ্যে আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘বালিশ কাণ্ড’ সম্পর্কিত অডিট রিপোর্টও রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই প্রকল্পে একটি বালিশের দাম ধরা হয়েছিল প্রায় ৫ হাজার ৯৫৭ টাকা। বিষয়টি শুনে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, এমন দামি বালিশ জাদুঘরে সংরক্ষণ করা উচিত- বলে জানান প্রেস সচিব।

২০১৯ সালে রূপপুর প্রকল্পের ‘গ্রিন সিটি আবাসিক ভবন’-এ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ সামনে আসে, যা পরবর্তীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই প্রকল্পে বালিশ, কমফোর্টার, চাদরসহ বিভিন্ন সামগ্রী কেনায় অতিরিক্ত ব্যয় দেখানো হয়। উদাহরণ হিসেবে প্রতিটি বালিশের দাম প্রায় ৫ হাজার ৯৫৭ টাকা এবং পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে মোট ব্যয় আরও বৃদ্ধি পায়।

প্রতিবেদনে আরও বলা হয়, কমফোর্টার ও চাদর কেনায়ও বাজারমূল্যের তুলনায় বেশি খরচ ধরা হয়েছে। এমনকি পরিবহন, তদারকি এবং ওঠানামার খরচও আলাদাভাবে দেখানো হয়, যা প্রকল্প ব্যয়কে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে।

ইলেকট্রনিক সামগ্রী কেনার ক্ষেত্রেও অতিরিক্ত ব্যয়ের বিষয় উঠে এসেছে। প্রতিটি ফ্ল্যাটের জন্য রেফ্রিজারেটরসহ বিভিন্ন পণ্যের দাম ও পরিবহন ব্যয় বাজারদরের তুলনায় বেশি দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App