×

জাতীয়

সেতুমন্ত্রী

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:১২ পিএম

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার

ছবি : সংগৃহীত

টাকা অপচয় করে বড় মেগা প্রকল্প নেওয়ার পক্ষে নয় সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ বিষয়ক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, আগের সরকারের মতো যথাযথ যাচাই-বাছাই ছাড়া বড় প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থ অপচয়ের পথে হাঁটতে চায় না বর্তমান সরকার।

মন্ত্রী আরও বলেন, কোনো প্রকল্পের সুফল শুধু কাগজে-কলমে দেখালেই হবে না; এর বাস্তব উপকার যেন সাধারণ মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা ও জনগণের করের অর্থের সঠিক ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান।

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি- এই ধারণা কাজের মাধ্যমে দূর করতে হবে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি কাজ এমনভাবে সম্পন্ন করতে হবে যাতে তা সততা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে সরাসরি যুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে পরিকল্পিত এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর যানজট কমানো এবং আশপাশের এলাকার মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App