×

জাতীয়

‘জ্বালানি তেলের সংকট হয়নি, হবেও না, কোনো লোডশেডিংও নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:১১ পিএম

‘জ্বালানি তেলের সংকট হয়নি, হবেও না, কোনো লোডশেডিংও নেই’

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট কখনো হয়নি এবং কখনো হবেও না বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে দেশের কোথাও কোনো লোডশেডিং নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘তেলের কোনো সংকট কখনো হয় নাই। এখনও হবে না, কখনও হবেও না। কারণ, পর্যাপ্ত স্টক আমরা ক্রয় করতে যাচ্ছি।’

এ সময় মন্ত্রী আরও জানান, ‘এখন দেশে কোথাও লোডশেডিং নেই। যদি বিদ্যুৎ না থাকে, সেটা লাইনের ফল্টের কারণে থাকে না।’

গ্রামেও লোডশেডিং নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। যদি ফল্ট (ত্রুটি) হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট-লোকেটে (ত্রুটি ধরতে) তাদের সময় লাগে। সে জন্য বিদ্যুৎটা আসে না। আবার ত্রুটি ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘আজকে আমাদের এই ডিসি সম্মেলনে আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল। তাদের সহযোগিতায় আমরা সমস্যা থেকে উত্তরণ করতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ দিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App