×

জাতীয়

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:০৮ পিএম

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত কাজের মাধ্যমে কঠিন দায়িত্বও সফলভাবে সম্পন্ন করা সম্ভব—এই নির্বাচন তারই প্রমাণ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।

সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব ছিল আপনাদের ওপর।”

আরো পড়ুন : ‘স্মৃতি শক্তিহীন’ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তিনি বলেন, “একসময় দেশে আশা-নিরাশার পরিবেশ তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন, নির্বাচন হবে না। কিন্তু আমরা তা ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি বড় অর্জন।”

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা কিংবা অন্য যেকোনো পরিস্থিতিতে মাঠ প্রশাসনের পাশে থাকতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App