×

জাতীয়

কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:০৫ পিএম

কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে ১২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বিষয়টি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুরবানির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্জ্য ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও সংশ্লিষ্ট সব এলাকায় কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ নিশ্চিত করতে হবে। অতীতে যেসব এলাকায় বর্জ্য অপসারণে বিলম্ব হতো, সেসব ক্ষেত্রেও এবার কঠোরভাবে সময়সীমা মানা হবে।

তিনি আরও জানান, খুব শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সিটি করপোরেশন প্রশাসক, মেয়র এবং জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। বর্জ্য অপসারণের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা জোরদার করে জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্ব দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হোক এবং জনগণ দ্রুত পরিচ্ছন্ন পরিবেশ পায়।

এছাড়া সড়ক ও জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মহাসড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। একই নিষেধাজ্ঞা রেললাইনের পাশের এলাকাতেও কার্যকর থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App