×

জাতীয়

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টা ৩৮ মিনিটে খবর আসে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকার  কালি তৈরির একটি টেনশেড কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রথমে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সর্বশেষ দুপুর পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App