×

বলিউড

অল্প বাজেটে ২০ দিনে ২০০ কোটির ক্লাবে ‘ভাজা ২’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

অল্প বাজেটে ২০ দিনে ২০০ কোটির ক্লাবে ‘ভাজা ২’

ছবি: সংগৃহীত

মালয়ালাম সিনেমায় নতুন সাফল্যের গল্প লিখছে ‘ভাজা ২: বায়োপিক অব আ বিলিয়ন ব্রোস’। বড় কোনো তারকা ছাড়াই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র ২০ দিনেই অল্প বাজেটের এই ছবি আয় করেছে ২০০ কোটির বেশি রুপি।

শুধু বাণিজ্যিক সফলতাই নয়, সিনেমাটি এখন সময়ের এক সাংস্কৃতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উঠে আসা একদল তরুণ নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরের স্বপ্ন আজ বড় পর্দায় বাস্তব সাফল্যে রূপ নিয়েছে।

হাশির, বিনায়ক, অ্যালান ও অজিন এই চার তরুণ মুখ আগে থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় ছিলেন। ভিডিও, রিলস ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে তারা তরুণ দর্শকদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই জনপ্রিয়তাই এবার সিনেমা হলে দর্শক টেনেছে।

পরিচালক স্যাভিন এসএ এবং চিত্রনাট্যকার ভিপিন দাস সিকুয়েলটিতে আগের ছবির আবেগ ও হাস্যরসকে আরো বিস্তৃতভাবে তুলে ধরেছেন। গল্পের কেন্দ্রে রয়েছে পরিবার, সমাজের প্রত্যাশা এবং নিজের স্বপ্নের মধ্যে তরুণদের টানাপোড়েন। এই দ্বন্দ্বকে এমনভাবে দেখানো হয়েছে, যা দর্শকদের একদিকে বিনোদন দেয়, অন্যদিকে ভাবায়।

২০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়ে মালয়ালাম সিনেমার ইতিহাসে নিজের অবস্থান শক্ত করেছে ‘ভাজা 2’। এর আগে এই তালিকায় ছিল ‘লোকাহ চ্যাপটার ১’, ‘এল২: এমপুরান’, ‘মানজুমাল বয়েজ’ এবং ‘থুডারাম’।

এখন মালয়ালাম সিনেমার সর্বোচ্চ আয় করা ছবির তকমা রয়েছে ‘লোকাহ’-এর দখলে। তবে ‘ভাজা ২’ যেভাবে ব্যবসা করছে, তাতে সেই রেকর্ডও হুমকির মুখে।

উল্লেখ, এটি ২০২৪ সালের ‘ভাজা’র সিকুয়েল। প্রথম ছবিতে বন্ধুত্ব, কৈশোর ও বেড়ে ওঠার গল্প কমেডি-ড্রামা আঙ্গিকে দেখানো হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে সেই গল্প আরো বড় পরিসরে এসেছে। ছবির মূলে রয়েছে তথাকথিত ‘ব্যর্থ’ তরুণদের জীবনসংগ্রাম। তবে নতুন পর্বে সেই ব্যর্থতার মধ্য থেকেই উঠে আসে অপ্রত্যাশিত সাফল্যের গল্প।

‘ভাজা ২’ প্রমাণ করেছে, বড় বাজেট বা তারকানির্ভরতা ছাড়াও ভালো গল্প, সময়োপযোগী বিষয়বস্তু এবং দর্শকের সঙ্গে সংযোগ থাকলে সফলতা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার

ফুটবলের পাশাপাশি ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম!

ফুটবলের পাশাপাশি ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম!

ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা

গণশিক্ষা প্রতিমন্ত্রী ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App