×

জাতীয়

অর্থমন্ত্রী

বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বর্তমানে ৭৮ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮.০৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের ১৮তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে। প্রতি অর্থবছরের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রাক্কলন তৈরি করা হয় এবং সেই অনুযায়ী জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়। পরে নির্ধারিত সময়সূচি অনুসরণ করে সারা বছর ঋণ পরিশোধ করা হয়।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App