×

অর্থনীতি

ধান-চালের সরকারি দাম নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

ধান-চালের সরকারি দাম নির্ধারণ

ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এছাড়া আতপ চাল ৪৮ টাকা কেজি এবং গম ৩৬ টাকা কেজি দরে কেনা হবে বলে নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান সংগ্রহ এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে পর্যাপ্ত গম কেনা সম্ভব না হলে বাকি অংশ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

রাশেদ খাঁন ‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

তিন দেশের নাগরিকদের ওয়ার্ক ভিসা দেবে না হাঙ্গেরি

তিন দেশের নাগরিকদের ওয়ার্ক ভিসা দেবে না হাঙ্গেরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App