×

বরিশাল

পিরোজপুর

ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম

ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে বিভিন্ন ক্লিনিকে মানুষকে চিকিৎসা দেওয়ায় এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দর গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তাররা ব্যক্তি নিজেকে ‘ডা. লিয়াকত হোসেন’ পরিচয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ক্লিনিকে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা দিয়ে আসছিলেন। 

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তি বারবার নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন এবং ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেন। প্রথমে তিনি ‘ডা. লিয়াকত হোসেন’, পরে ‘ডা. নুরুল ইসলাম’ এবং সর্বশেষ ‘উরিং চাং’ নামে পরিচয় দেন। এমনকি তিনি কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।

দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তার প্রকৃত পরিচয় উদঘাটিত হয়। তার আসল নাম সুবাস চন্দ্র মোহন্ত, বাড়ি বগুড়ায়। পরে ধর্মান্তরিত হয়ে তিনি ‘নুরুল হাসান’ নাম ধারণ করেন।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, মানুষের জীবন নিয়ে প্রতারণার দায়ে ভুয়া ওই চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App