×

জাতীয়

হারানো শিশুকে ১ ঘণ্টায় উদ্ধার করলো আনসার সদস্যরা

Icon

মাহফুজ খান

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

হারানো শিশুকে ১ ঘণ্টায় উদ্ধার করলো আনসার সদস্যরা

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এলাকায় মায়ের অসচেতনতায় হারিয়ে যাওয়া  ৭ বছর বয়সী শিশুকে মাত্র এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করলো আনসার সদস্যরা। পরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গত রোববার (১২ এপ্রিল) এ ঘটনা ঘটে।

জানা যায়, গত রোববার পিজি হাসপাতালে চিকিৎসা নিতে এসে অসচেতনতাবশত সাত বছরের সন্তানকে হারিয়ে ফেলেন এক মা। হাসপাতালের বহির্বিভাগ-২ এলাকায় অবস্থানকালে হঠাৎ শিশুটি চোখের আড়াল হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের জানানো হলে তারা দ্রুত পুরো হাসপাতাল এলাকায় তল্লাশি শুরু করেন। দীর্ঘ এক ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় অবশেষে হাসপাতালের ভেতর থেকেই শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন আনসার সদস্যরা।

উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতাল এলাকায় দায়িত্বশীলদের তৎপরতার প্রশংসা করেছেন উপস্থিত লোকজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App