×

জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৪৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৪৪

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন  ৪৪ জন। একই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।  চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৪ জন। 

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।

এদিকে ২৪ ঘণ্টায় ৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এখন পর্যন্ত মোট দুই হাজার ৩৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৫৩ জন। এর মধ্যে ৬২ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App