×

জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। ঢাকা এই উদ্যোগকে অঞ্চলে উত্তেজনা প্রশমনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শন করবে এবং স্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠনমূলকভাবে কাজ করবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই সুযোগ কাজে লাগিয়ে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।

কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধবিরতিতে জড়িত সব পক্ষকে বাংলাদেশ সাধুবাদ জানিয়েছে। একই সঙ্গে দেশটি মনে করে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং তা হওয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, মানতে হবে ১৪ নির্দেশনা

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, মানতে হবে ১৪ নির্দেশনা

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App