×

আন্তর্জাতিক

ট্রাম্প

‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

‘ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। 

তিনি বলেছেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র বিক্রি করে, তবে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প একইসঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। তবে তিনি তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তাও দেন।

তিনি আরও বলেন, এই শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না এবং সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আর ডেমোক্র্যাটরা এই সংঘাতকে একটি ‌অবৈধ যুদ্ধ আখ্যা দিয়ে জবাবদিহির দাবি জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App