×

জাতীয়

বনমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হলো ভারতীয় হাইকমিশনারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম

বনমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হলো ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে ভারতের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে ভারতের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রয়েছে এবং ইতোমধ্যে নবায়নযোগ্য ও অজীবাশ্ম জ্বালানিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটি।

ভারতীয় হাইকমিশনার জানান, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ও ভারত কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কার্বন ট্রেডিং সিস্টেম নিয়েও বিস্তারিত কথা হয়েছে। এগুলো বাংলাদেশ চালু করার পরিকল্পনা করছে। এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগ ও জোটে একসঙ্গে কাজ করার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

আরো পড়ুন : শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে গড়ে তোলা হবে, সংসদে প্রধানমন্ত্রী

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশকে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ ইতোমধ্যে এর উদ্বোধনী বৈঠকে অংশগ্রহণ করেছে।

অন্যদিকে, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, নেপাল বাংলাদেশকে আরো বেশি জলবিদ্যুৎ সরবরাহে আগ্রহী। এ ক্ষেত্রে ভারতের মাধ্যমে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন ট্রেডিং ব্যবস্থায় ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ এখনো এ খাতে প্রয়োজনীয় কাঠামো তৈরি করতে পারেনি। এ কারণে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলাদেশি প্রতিনিধিদলকে ভারতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

মন্ত্রী আরো জানান, বাংলাদেশ ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’-এর সঙ্গে যুক্ত থাকলেও এখনো পূর্ণ সদস্য হয়নি। এ বিষয়ে সদস্যপদ গ্রহণের জন্য ভারত থেকে আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

ভিনিসিয়ুস ‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App