×

অর্থনীতি

আগামী বাজেটে কর ছাড়ের সুযোগ নাই: এনবিআর চেয়ারম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম

আগামী বাজেটে কর ছাড়ের সুযোগ নাই: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

আগামী অর্থবছরের বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ খুবই সীমিত বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, বিভিন্ন খাতে দেওয়া কর অব্যাহতির সুবিধা ধীরে ধীরে তুলে নেওয়া হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান জানান, আগের তুলনায় রাজস্ব আয় ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় প্রয়োজন। এত বড় অঙ্কের রাজস্ব অর্জনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, পাবলিক ট্রান্সপোর্ট খাতে সর্বোচ্চ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। টার্নওভার ট্যাক্স কমানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে কর ফাঁকির কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন : গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় : চিফ প্রসিকিউটর

ভ্যাট রিফান্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রায় দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয়নি, যা অন্যায়। তবে পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক না হওয়া পর্যন্ত কিছু সময় এ অবস্থা চলতে পারে। একই সঙ্গে রিফান্ড কার্যক্রম আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রাক-বাজেট আলোচনায় অংশ নেয় বিভিন্ন পরিবহন খাতের সংগঠন, যেমন—বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ), বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ), বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ), বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ), এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি), বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ), বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ), বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (বিসিভিওএ) নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App