×

জাতীয়

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের মাইক বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ৫ টা বেজে ৫৫ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে সংসদের মাইকের বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, মাননীয় স্পিকার, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে।

এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের আজান এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য।

যখন মাইক বিভ্রাট দেখা দেয়, তখন সংসদের বক্তব্য চলছিল।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনেই মাইক বিভ্রাট দেখা দেয়। সেদিন হেডফোন সমস্যাতেও আক্রান্ত ছিলেন সংসদ সদস্যরা। মাইক বিভ্রাটের কারণে সেদিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App