সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসায় সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিলপাপাড়া এলাকার তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত নারী নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।
জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, ‘খিলগাঁ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
