×

জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

গ্রেড-২ পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেট ফুয়েল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে, ডিজেল নিয়ে পথে দুটি

জেট ফুয়েল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে, ডিজেল নিয়ে পথে দুটি

পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াত

সাইফুল আলম খান পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াত

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App