×

জাতীয়

জ্বালানি সংকট নিয়ে উত্তাপ, সংসদে প্রশ্ন তুললেন হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

জ্বালানি সংকট নিয়ে উত্তাপ, সংসদে প্রশ্ন তুললেন হাসনাত

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি পেট্রোল পাম্পে তেল সংকট, বন্ধ হয়ে যাওয়া স্টেশন এবং দীর্ঘ যানবাহনের সারির বিষয়টি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সংসদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে জানতে চান, “জ্বালানি সংকটের কারণে একের পর এক পাম্প বন্ধ হচ্ছে, রাস্তায় দীর্ঘ সারি তৈরি হচ্ছে। মন্ত্রী কি তা দেখছেন না?”

তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং সেবা ব্যাহত হচ্ছে, যা সরকার এড়িয়ে যাচ্ছে বলে তার অভিযোগ।

জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, প্রতিটি পাম্পে প্রতিদিন প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চাহিদা হঠাৎ বেড়েছে। এতে স্বাভাবিকভাবে যে তেল এক-দেড় দিনে শেষ হতো, তা এখন দুই ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে প্যানিক বায়িংয়ের কারণে দীর্ঘ সারি দেখা যাচ্ছে, তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই বিচারক কর্মকর্তার বদলি

দুই বিচারক কর্মকর্তার বদলি

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App