×

জাতীয়

মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে আমদানি করা ৩০ হাজার টন ডিজেলবাহী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে পানামার পতাকাবাহী ‘পিভিটি সোলানা’ নামের জাহাজটি বন্দরে নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে চাপের মধ্যে চলতি মাসে এটি ডিজেলবাহী অষ্টম জাহাজ, যা চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ এপ্রিল প্রায় একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। পাশাপাশি, ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী আরেকটি জাহাজও বন্দরে ভিড়তে পারে।

গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে জ্বালানি তেল, ৮টিতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টিতে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

 নতুন দুই দিবস পালন করবে সরকার

নতুন দুই দিবস পালন করবে সরকার

ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত, ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত, ঘোষণা ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App