×

জাতীয়

মাল্টার রাষ্ট্রদূত-আইজিপির সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

 মাল্টার রাষ্ট্রদূত-আইজিপির সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।।

রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার ক্রাইম, মানবপাচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পুলিশের ভাবমূর্তি ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে কূটনীতিতেই ভরসা ট্রাম্পের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বন্ধে কূটনীতিতেই ভরসা ট্রাম্পের

দেশে প্রথম এআই নির্ভর হেলথ টেক অ্যাপ ‘উইকিমিডিক্স’

দেশে প্রথম এআই নির্ভর হেলথ টেক অ্যাপ ‘উইকিমিডিক্স’

যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে কোনো আলোচনা করেনি: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে কোনো আলোচনা করেনি: ইসমাইল বাঘাই

ইসরায়েলি হামলায় পাঁচ লেবানিজ সেনা আহত

ইসরায়েলি হামলায় পাঁচ লেবানিজ সেনা আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App