×

জাতীয়

অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম

অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী, শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এই জানাজায় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্যান্যরা অধ্যাপক দিলারা হাফিজের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত শনিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। এর আগে গুরুতর অসুস্থ হয়ে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যায় ছিলেন।রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দিলারা হাফিজ শিক্ষাজীবনে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মজীবন শেষ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দাফন বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে জ্বালানি আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি

রাশিয়া থেকে জ্বালানি আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি

মজুদ প্রবণতার কারণেই জ্বালানি সংকটের আতঙ্ক

সংসদে জ্বালানিমন্ত্রী মজুদ প্রবণতার কারণেই জ্বালানি সংকটের আতঙ্ক

খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কা

খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কা

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App