×

জাতীয়

হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

 হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সেমিল মন্ডল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে গত ২৭ ফেব্রুয়ারি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এটা নিয়ে আইভীকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষীতে তা স্থগিত করা হয়, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে। এর পরদিন ২৭ ফেব্রুয়ারি আইভিকে নতুন এই সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

আইভি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App