×

জাতীয়

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ পিএম

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৩০ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্ত চলমান রয়েছে বলে পুলিশের সূত্র জানিয়েছে।

এর আগে গতকাল রোববার মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছিলো।

আরো পড়ুন: জুলাই ঘটনা নিয়ে মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App