×

জাতীয়

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চার দিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৭ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা পাবনা সফর।

তার সফর ঘিরে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করেছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

প্রটোকল অফিসারের দেওয়া তথ্যানুযায়ী, রাষ্ট্রপতি ২৮ মার্চ শনিবার দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি দুপুর ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ২টায় পাবনা সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

পরদিন ২৯ মার্চ (রোববার) সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন।

৩০ মার্চ (সোমবার) সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন।

একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন তিনি।

রাষ্ট্রপতি ৩১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাডে পৌঁছে হেলিকপ্টারযোগে ঢাকার বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননের নাগরিকদের পালানোর কোনো জায়গা নেই: এনআরসি

লেবাননের নাগরিকদের পালানোর কোনো জায়গা নেই: এনআরসি

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আহ্বান চীনের

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আহ্বান চীনের

লেবানন নিয়ে জাতিসংঘের জরুরি সতর্কবার্তা

লেবানন নিয়ে জাতিসংঘের জরুরি সতর্কবার্তা

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App