×

জাতীয়

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবি: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় ও দেশের সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

বঙ্গভবনে যাওয়ার আগে বিকেল ৪টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে যান তিনি। সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। গ্যালারিতে বসে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার পাশাপাশি দেশের ফুটবলের উন্নয়নে সংহতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: প্রীতি ফুটবল ম্যাচ দেখতে মেয়ে জাইমাকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

দিনের শুরুতে সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে তিনি দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সন্তানদের স্মরণ করেন।

পরবর্তীতে সকাল ৭টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। সেখানে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করেন তারেক রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

পাবনা-৪ আসনের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা বীর মুক্তিযোদ্ধাদের

পাবনা-৪ আসনের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা বীর মুক্তিযোদ্ধাদের

দেড় দিনের তেল শেষ হয় দুই ঘণ্টায়

জ্বালানিমন্ত্রী দেড় দিনের তেল শেষ হয় দুই ঘণ্টায়

দৌলতদিয়ায় বাস ডুবে প্রাণহানিতে রাশিয়ার শোক

দৌলতদিয়ায় বাস ডুবে প্রাণহানিতে রাশিয়ার শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App