×

জাতীয়

আসিফ আকবরের নামে রমনা থানায় জিডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

আসিফ আকবরের নামে রমনা থানায় জিডি

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন এক ব্যাবসায়ী ব্যাক্তি। তবে জিডির বিবরণ এবং অর্থ আত্মসাতের অভিযোগের ধরন সম্পর্কে এখনো কোনো প্রকার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় মো. সালাহউদ্দিন ভূঞা নামে ওই ব্যবসায়ী এই জিডি করেন। জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রমনা থানার পুলিশ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন আসিফ আকবর। পরে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্বও পান এই পরিচালক। বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই আসিফ আকবর নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে সাকিব আল হাসানকে দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে বেশি আলোচিত তিনি।

সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেন। এর আগে গত ৯ মার্চ অন্য একটি মামলায় খালাস পান আসিফ আকবর। তবে সর্বশেষ এই জিডির ফলে নতুন করে সংকটে পড়েছেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App