×

জাতীয়

ভারত থেকে জ্বালানি সহযোগিতা বিষয়ে ‘সবুজ সংকেত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

ভারত থেকে জ্বালানি সহযোগিতা বিষয়ে ‘সবুজ সংকেত’

ছবি: সংগৃহীত

ভারত থেকে জ্বালানি সহযোগিতা বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সাংবাদিকদের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলারও পরামর্শ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা যতটুকু জানি, গ্রিন সিগনাল আমরা পেয়েছি ভারত থেকে। কিন্তু, সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

আরো পড়ুন: শামা ওবায়েদের হুঁশিয়ারি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। এই মাসের মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন, আমার সঙ্গে ফরেন মিনিস্টারের  মিটিং হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আছে বা তার সাজা হয়েছে, আরও যারা ভারতে পালিয়ে আছে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি।’

মার্কিন চুক্তি বাস্তবায়নের আগে সংসদে তা নিয়ে আলোচনার কথা জানান শামা ওবায়েদ। বলেন, ‘প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাবো। বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে। পার্লামেন্টের বাইরে হবে আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

যাত্রী কল্যাণ সমিতি এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App