×

জাতীয়

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে গেছে, ফলে সংকট দেখা দিয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে। তবে পর্যাপ্ত মজুত রয়েছে, তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি।

এর আগে, গতকাল সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছিলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে টানা দুই দিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

এ সময় তিনি গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহের পরামর্শ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

ইরান সংকটের মধ্যেই বেইজিং সফরে গেলেন ট্রাম্প

ইরান সংকটের মধ্যেই বেইজিং সফরে গেলেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App