×

জাতীয়

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পিএম

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৯ মার্চ) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এ জরুরি সভার আয়োজন করেছে। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম।

আলোচনায় অংশ নিয়ে নজরুল ইসলাম বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করে।

অধিবেশনে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান এ সংকট সমাধানের আহ্বান জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App