×

জাতীয়

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের শাড়ি পেলেন সুবিধাবঞ্চিতরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের শাড়ি পেলেন সুবিধাবঞ্চিতরা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে দেওয়া শাড়ি বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সদর উপজেলা আমির সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না

আসিফ নজরুল সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করাসহ ৭ দাবি শ্রমিক মজলিসের

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করাসহ ৭ দাবি শ্রমিক মজলিসের

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App