×

ব্যবসা-বাণিজ্য

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:৩৮ পিএম

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

ছবি: সংগৃহীত

২০২৫-২০২৬ আর্থিক বছরের জন্য কোম্পানি এবং স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতাদের বর্ধিত সময়সীমা রোববার (১৭ মে) পর্যন্ত নির্ধারিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে এনবিআর বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এরপর ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য আর সময়সীমা বাড়ানো হবে না। 

এনবিআর জানিয়েছে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে তারা আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানোা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর বিধান অনুযায়ী আগামী ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সরকারি ছুটির দিন (শুক্রবার) হওয়ায়, উক্ত ছুটির অব্যবহিত পরবর্তী কর্মদিবস (১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ) রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে। আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না

আসিফ নজরুল সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করাসহ ৭ দাবি শ্রমিক মজলিসের

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করাসহ ৭ দাবি শ্রমিক মজলিসের

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App