×

জাতীয়

পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ

Icon

মাহফুজ খান

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ

ছবি: সংগৃহীত

ট্যাড গ্রুপ এবং ক্লোটেনের যৌথভাবে আয়োজন করেছে মানবিক উদ্যোগ “হাজার হাসির ধারা” - এর মাধ্যমে সুবিধাবঞ্চিত এক হাজার পথ শিশুর মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।

ট্যাড গ্রুপের কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আংশিক অনুদানের মাধ্যমে এই উদ্যোগকে সমর্থন করেছেন।

কর্মসূচির প্রথম পর্যায়ে, ১৫ মার্চ ২০২৬-এ জাতীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়। পরবর্তী পর্যায়ে, ১৬ মার্চ কড়াইল বি এলাকায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

উদ্যোগের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদের আনন্দ আরও বাড়ানো। ট্যাড গ্রুপের বিশ্বাস, ছোট ছোট অবদানও বড় পরিবর্তন আনতে পারে। “হাজার হাসির ধারা” তারই এক উদাহরণ।

প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও ইতিবাচক উদ্যোগ চালিয়ে যাওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

ঈদে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

চালকের গাফিলতিতে লাইনচ্যুত ট্রেন, বরখাস্ত সহকারী স্টেশন মাস্টার

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে, পথে আরেকটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App