×

জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৬ এএম

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পথচারীরা একজনকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশে দিয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টায় এ গুলির ঘটনা ঘটে। পরে সেখানে থাকা তার বন্ধুবান্ধব ও পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবুল ভোলা সদরের চৌমুহনী এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ভোটার আইডি অনুযায়ী রাকিবুলের বর্তমান ঠিকানা পুরান ঢাকার নিমতলী। তবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন কর্মচারীদের স্টাফ কোয়ার্টারে থাকতেন বলে স্বজনেরা জানিয়েছেন।

রাকিবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে রাকিব আহম্মেদ নামে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেন। ফেসবুক ও ইউটিউবে তাঁর প্রায় আট লাখ অনুসারী রয়েছে।

রাকিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা জি এম ইশান নামের এক তরুণ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘রাতে তারা কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ কয়েকটি গুলির শব্দ পান। এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল ইসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগে নিহত রাকিবুল ইসলামের বন্ধু মো. রনি বলেন, ‘রাতে রাকিবসহ আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে মাথায় গুলিবিদ্ধ হয়। এ ছাড়া শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, ‘শহীদ মিনারে রাকিব নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪টি গুলি করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App