×

জাতীয়

কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে রাকিবুল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে রাতে হঠাৎ এক যুবকের এলোপাতাড়ি গুলিতে একজন আহত হয়েছেন। অভিযুক্ত যুবক ৪ রাউন্ড গুলি ছুড়লে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয় জনতা একজনকে ধাওয়া করে আটক করেছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান বলেন, ‘রাতে তারা কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। পরে এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল নামের ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা।’

আহত রাকিবুলের বন্ধু রনি বলেন, ‘ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন মেয়ে বন্ধু শহিদ মিনারের পাশের চায়ের দোকানে চা পান করছিলেন। ওই সময় এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে তারা শহিদ মিনারের উপরে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। ওই সময় সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App