×

জাতীয়

শাহরিয়ার কবিরের মুক্তি চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

শাহরিয়ার কবিরের মুক্তি চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট

ছবি: সংগৃহীত

৭৫ বছর বয়সী সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজের কয়েকটি মানবাধিকার সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে গুরুতর অসুস্থ থাকায় শাহরিয়ার কবিরের স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং তিনি গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন। দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে তার ওজন দ্রুত কমেছে এবং হাঁটাচলায়ও সমস্যা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন’ গত ৫ জানুয়ারি ২০২৬ এক বিবৃতিতে তার আটককে বাংলাদেশের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এছাড়া তারা তার মুক্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার সুপারিশও করেছে।

আরো পড়ুন: শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি তিনটি দাবি করা হয়েছে। দাবিগুলো হলো- শাহরিয়ার কবিরসহ সব প্রবীণ ও ঝুঁকিপূর্ণ বন্দির দ্রুত মুক্তি, জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং দেশের সব কারাগরে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মানদণ্ড অনুসরণ করা।

এই আহ্বানে স্বাক্ষর করেছেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়াচ গ্রুপ বাংলাদেশ, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সসহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে

সংসদে নাহিদ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App