×

জাতীয়

এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন গোলাম পরওয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন গোলাম পরওয়ার

ছবি: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন খুলনা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির মোহাম্মদ আলী আসগর।

এ পর্যন্ত অন্তত ৩০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।

আরো পড়ুন: নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপি প্রার্থী কাইয়ুম

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।

প্রসঙ্গত,  কুমিল্লা-১১ আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।

প্রসঙ্গত, খুলনা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। দুজনের ভোটের তফাৎ ছিল ২ হাজার ৬০৮।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

জাটকা নিধন রোধে অভিযান: ৩ জেলের কারাদণ্ড, জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা নিধন রোধে অভিযান: ৩ জেলের কারাদণ্ড, জাল পুড়িয়ে ধ্বংস

৬ বিভাগে বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

৬ বিভাগে বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

এমন অস্ত্র বের করা হবে শত্রু পক্ষ দেখেই ‘হার্ট অ্যাটাক’ করবে

ইরানি নৌবাহিনী কমান্ডার এমন অস্ত্র বের করা হবে শত্রু পক্ষ দেখেই ‘হার্ট অ্যাটাক’ করবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App