×

জাতীয়

সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারি দলের সব সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের ভূমিকা আরো কীভাবে জোরদার করা যায়, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। পাশাপাশি সংসদের আসন্ন অধিবেশন ঘিরে সরকারের কৌশল ও করণীয় নিয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুন : সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে যা বললেন তাহের

বৈঠকে সংসদের কার্যসূচি সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবারের অধিবেশন শেষে দুই দিন শুক্র ও শনিবার বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ আবার সংসদের অধিবেশন শুরু হবে। ওই দিনের অধিবেশন মুলতবি হওয়ার পর ২৯ মার্চ পুনরায় সংসদ বসার সম্ভাবনা রয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি সম্পন্ন করা হতে পারে। এ অধিবেশনে প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করতে পারেন বলে আলোচনা রয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, নতুন সংসদের কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা এবং সরকারের নীতিগত দিকনির্দেশনা নির্ধারণের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি সরকারি দলের সংসদীয় সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App