×

জাতীয়

আতঙ্কে তেল মজুদ না করার আহ্বান আহমাদুল্লাহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম

আতঙ্কে তেল মজুদ না করার আহ্বান আহমাদুল্লাহর

ছবি: সংগৃহীত

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, তেল শেষ হয়ে যাওয়ার ভয় থেকেই বাস্তবে তেলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। কারণ সবাই যদি একসঙ্গে অতিরিক্ত তেল কিনতে শুরু করে, তাহলে বাজারে সরবরাহে চাপ পড়ে এবং সাধারণ মানুষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে।

সোমবার (৯ মার্চ) অফিসিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, তেল নিয়ে দেশে কিছুটা সংকট রয়েছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে বাস্তব সংকট যতটা, তার চেয়ে বেশি আতঙ্ক ও ভীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তেল শেষ হয়ে যাবে, এমন আশঙ্কা থেকে যদি মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুদ করতে শুরু করে, তাহলে স্বাভাবিক সময়েও কৃত্রিম সংকট তৈরি হতে পারে।

আহমাদুল্লাহ বলেন, ভীতির বশবর্তী হয়ে অতিরিক্ত তেল মজুদ করলে এর প্রভাব পড়বে খাদ্য, কৃষি ও ওষুধসহ জরুরি পরিবহন ব্যবস্থার ওপর। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যেতে পারে।

তিনি মনে করিয়ে দেন, ইসলাম মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকে সুস্পষ্টভাবে নিষেধ করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে সংযম, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।

পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ ও দায়িত্বশীল আচরণ করার তাওফিক দান করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App