×

জাতীয়

জাকাত ব্যবস্থাপনা

প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

ছবি: সংগৃহীত

জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তির।।

সোমবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ও জাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৈঠক শেষে শায়খ আহমাদুল্লাহ জানান, দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন: জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

তিনি বলেন, জাকাত ব্যবস্থাপনা উন্নয়নে পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে এবং এ কমিটির সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী। জাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দারিদ্র্য বিমোচনে তা কীভাবে সরাসরি ভূমিকা রাখতে পারে এসব বিষয়ে মতামত ও পরামর্শ দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।

জানা গেছে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহসহ স্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, সে বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব দেবে। কমিটি জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।

আরো পড়ুন: জ্বালানির বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

উল্লেখ্য, গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কার্যকর জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App