×

জাতীয়

২৫ মার্চ ১ মিনিট ব্ল্যাকআউট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম

২৫ মার্চ ১ মিনিট ব্ল্যাকআউট

ছবি: সংগৃহীত

২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে সরকার। তবে বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে এবারের স্বাধীনতা দিবসে সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২৫শে মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিটের জন্য প্রতীকী 'ব্ল্যাকআউট' পালন করা হবে।

রোববার (৯ মার্চ) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্তসহ আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপরতা সম্পর্কে কার্যপত্র থেকে জানা যায়, গত ২৭ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় ২৫শে মার্চ 'গণহত্যা দিবস' এবং ২৬শে মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস' পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় এই দুই দিবসের মর্যাদা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

১. শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণ ও নিরাপত্তা

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন (বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপি) সমন্বিতভাবে কাজ করবে।

২. আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

গণহত্যা দিবসের ভয়াবহতা তুলে ধরতে ২৫শে মার্চ দুপুর ১২টা থেকে দেশের সকল সিটি করপোরেশনের মিনিপোলে বিরল ও তথ্যভিত্তিক আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এই কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে।

৩. প্রতীকী ব্ল্যাকআউট ও আলোকসজ্জা নিষিদ্ধ

ব্ল্যাকআউট: ২৫শে মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিটের জন্য প্রতীকী 'ব্ল্যাকআউট' পালন করা হবে। তবে কেপিআই (KPI) এবং জরুরি সেবামূলক স্থাপনাগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

গণহত্যা দিবসের শোকাবহ পরিবেশ বজায় রাখতে ২৫শে মার্চ রাতে কোনোভাবেই আলোকসজ্জা করা যাবে না। বিদ্যুৎ বিভাগ ও পুলিশ প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করবে।

৪. বিশেষ মোনাজাত ও প্রার্থনা

১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সারাদেশে বিশেষ মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫শে মার্চ বাদ জোহর বা সুবিধাজনক সময়ে দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে, যা তদারকি করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

৫. সমন্বিত আইনশৃঙ্খলা ব্যবস্থা

যেহেতু কর্মসূচির একটি বড় অংশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন, তাই সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন—প্রশাসন, পুলিশ এবং সকল বিভাগীয় দপ্তরগুলোর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করা হয়েছে। জাতীয় এই দিবসগুলো যাতে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

চরভদ্রাসনে বৈশাখী আমেজ লাঠিখেলার ঝংকারে নতুন বছরকে বরণ

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

হাজারো কণ্ঠে বর্ষবরণ, নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা

লিভারপুল ও বার্সেলোনার অসাধ্য সাধনের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুল ও বার্সেলোনার অসাধ্য সাধনের লড়াই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App