শোক জানাতে ইরান দূতাবাসে মামুনুল হক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক রাজধানীর গুলশানে অবস্থিত ইরান দূতাবাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সেখানে সংরক্ষিত শোকবইয়েও স্বাক্ষর করেন মামুনুল হক।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সাক্ষাতে মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান বর্তমান পরিস্থিতি অতিক্রম করে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
