মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পোস্টে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি সরকারি সহায়তা নেন, তাদের জন্যই অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে।
আরো পড়ুন : মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে ৩ দিনে ৭৪টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা
দূতাবাস আরো উল্লেখ করেছে, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটক, ব্যবসায়িক বা অন্যান্য অস্থায়ী ভিসার ক্ষেত্রে কোনো প্রভাব নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রভাবিত দেশের নাগরিকরা এখনও অভিবাসী ভিসার আবেদন করতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণের কাজও চলমান থাকবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত অভিবাসীদের ব্যয় ও সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতার ভিত্তিতে নিয়ন্ত্রণ আরোপ করছে।
